Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে শুরু নিয়মিত কর্মঘণ্টা, শেষ সামার ওয়ার্ক ব্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২

কুয়েতে শুরু নিয়মিত কর্মঘণ্টা, শেষ সামার ওয়ার্ক ব্যান

কুয়েতে শেষ হলো গ্রীষ্মকালীন বিশেষ কর্মঘণ্টার সময়সূচি। সেই সাথে আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো আবার নিয়মিত কর্মঘণ্টায় ফিরবে। কুয়েতের সিভিল সার্ভিস কমিশন জানিয়েছে, গ্রীষ্মকালীন কর্মঘণ্টা ১ জুন থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কার্যকর ছিল। এই সময়সূচি শেষ হওয়ার পর ১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরগুলো আগের নিয়ম অনুযায়ী সকাল ও বিকেলের দুই পর্বে নিয়মিত কর্মঘণ্টা চালু করবে।

কমিশন জানিয়েছে, এই পরিবর্তন সরকারি প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মঘণ্টা সংক্রান্ত প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুসারেই কার্যকর হবে। গ্রীষ্মকালীন কর্মঘণ্টা চালুর সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল ২০২৬ সালের ১৪ মে অনুষ্ঠিত সিভিল সার্ভিস কাউন্সিলের অষ্টম বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে জারি করা পরিপত্র অনুযায়ী। এখন গ্রীষ্মের বিশেষ সময়সূচির মেয়াদ শেষ হওয়ায় সরকারি কর্মীদের জন্য নিয়মিত কর্মঘণ্টার ব্যবস্থা আবার কার্যকর হচ্ছে।

Logo