Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে পশু চুরি, আটক ৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১

ওমানে পশু চুরি, আটক ৭

ওমানে পশু চুরির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে উত্তর আল বাতিনাহ গভর্নরেটের পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাতজনেরই আগে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার রেকর্ড রয়েছে। তাদের বিরুদ্ধে উত্তর আল বাতিনাহর সোহর, আল সুয়াইক ও আল খাবুরাহ এলাকায় বিভিন্ন খামার ও সম্পত্তি থেকে বিপুলসংখ্যক গবাদিপশু চুরির অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গেছে, এসব স্থান থেকে মোট ১৩০টিরও বেশি গবাদিপশু চুরি করা হয়েছে। চুরির ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন সাতজনকে আটক করে। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তদন্তের পরবর্তী ধাপে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo