বাহরাইনে পথচারীদের জন্য নির্ধারিত ট্রাফিক রেড সিগন্যাল অমান্য করে গাড়ি চালিয়ে একটি শিশুকে গুরুতর আহত করার অভিযোগে এক চালককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শেখ জাবের আল সাবাহ সড়কে। দেশটির সরকারি ট্রাফিক বিভাগ জানিয়েছে, ওই চালক গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেননি এবং পথচারীদের জন্য সংকেত সবুজ থাকা অবস্থায় রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে গাড়ি দিয়ে ধাক্কা দেন। দুর্ঘটনার পর শিশুটি গুরুতর আহত হয় এবং ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তদন্তের অংশ হিসেবে চালককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে ঘটনার ভিডিও ফুটেজ দেখানো হলে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রতিবেদন এবং দুর্ঘটনার প্রকৃতি ও কারণ নির্ধারণে কারিগরি প্রতিবেদন সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)