এআই ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে আমিরাতের সাইবার সিকিউরিটি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, কোনো এইআই বা এআই পাউয়ার টুলসকে ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন কিংবা ফোনের অন্য কোনো গুরত্বপূর্ণ ফিচারে প্রবেস অনুমতি দেওয়ার আগে অবশ্যই তা ভালোভাবে যাচাই করতে হবে। কারণ, কোনো কোনো এআই সার্ভিস ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে।
বিশেষ করে কোনো এআই টুলসকে ক্যামেরা এক্সেস দিলে শুধু ব্যবহারকারীর মুখই নয়, ক্যামেরার আশপাশে থাকা পরিবেশ, বস্তু বা অন্যান্য ব্যক্তিগত তথ্যও অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়ে যেতে পারে। সাইবার সিকিউরিটি কাউন্সিল আরো সতর্ক করেছে, অনলাইনে কোনো এআই দেখা গেলেই সেটিকে নিরাপদ ধরে নেওয়া উচিত নয়। তাই কোনো এআই সার্ভিস ব্যবহারের আগে সেটি কতটা নির্ভরযোগ্য, তা যাচাই করার পাশাপাশি প্রতিটি পারমিশন রিকোয়েস্ট আলাদাভাবে রিভিউ করতে বলা হয়েছে।
logo-1-1740906910.png)