ওমানে বাড়ছে অগ্নিকাণ্ড, নতুন পরিসংখ্যান প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৬
ওমানে অগ্নিকাণ্ডের ঘটনা এক বছরে প্রায় ১২ শতাংশ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের নতুন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ওমানে প্রায় ৫ হাজার ৬০০টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।
এসব অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৩১ শতাংশ ঘটেছে আবাসিক ভবনে। এরপর ২৩ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বর্জ্য থেকে, আর ২১ শতাংশ ছিল যানবাহন ও পরিবহন থেকে। একই বছরে ওমানের অ্যাম্বুলেন্স সেবা প্রায় ১৯ হাজার জরুরি ঘটনায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ওমানসহ মধ্যপ্রাচ্যে গরমের এই সিজনে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু অনেক সময় সচেতনতার অভাবে আগুনের ঘটনা প্রাণহানিতে পরিণত হয়।
সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল এমনই কোনে অগ্নিকাণ্ডে। ফলে গরমের এই সময়ে ওমান প্রবাসী বাংলাদেশিদের অগ্নিকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা, প্রতিরোধমূলক ব্যবস্থা জানা, সেই মোতাবেক কাজ করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রবাসীরা।
logo-1-1740906910.png)