Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নাটকীয় হত্যাকাণ্ড, বাংলাদেশি গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

কুয়েতে নাটকীয় হত্যাকাণ্ড, বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতের আল-সালমি এলাকায় একটি পশুর খামারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তথ্য। আর তাতে এক বাংলাদেশির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। প্রথমে ঘটনাটি নিছক অগ্নিকাণ্ড বলে মনে হলেও তদন্তে জানা গেছে, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের আল-জাহরা গভর্নরেট শাখা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া অবস্থায় এক উপসাগরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করে।

তদন্তকারীদের সন্দেহ হয়, আগুনে পুড়ে তার মৃত্যু হয়নি। কারণ নিহতের গাড়ির ভেতরে রক্তের চিহ্ন পাওয়া যায়। এরপর তদন্তে নিহতের চলাফেরা, ব্যক্তিগত জিনিসপত্র ও ঘটনাস্থলের বিভিন্ন আলামত পরীক্ষা করে তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ে পশুর খামারের প্রহরীর ওপর। পরে এক বাংলাদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তদন্তকারীদের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে ওই বাংলাদেশি তাকে কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত হওয়ার পর তাকে খামারের পশুখাদ্য রাখার জায়গায় নিয়ে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, যার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা এবং একই সঙ্গে হত্যার প্রমাণ গোপন করা। তদন্তে আরো জানা যায়, সন্দেহভাজন ব্যক্তি রক্তের দাগ মুছে ফেলার এবং নিহতের কিছু ব্যক্তিগত জিনিস সরিয়ে ফেলারও চেষ্টা করেছিলেন, যাতে অপরাধের আলামত নষ্ট করা যায়। সেই বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি কুয়েতি পুলিশ। 

Logo