Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি ক্রাউন প্রিন্সের কাছে তারেক রহমানের লিখিত বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:৩৯

সৌদি ক্রাউন প্রিন্সের কাছে তারেক রহমানের লিখিত বার্তা

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে গত ২৭ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাটি গ্রহণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক এবং তা আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজিও উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তার মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করার বিষয়ে দুই দেশের আগ্রহের বিষয়টি আবারো সামনে এসেছে।

Logo