বাহরাইনের হিদ এলাকায় বাড়ির বাইরে রাখা ব্যক্তিগত একটি ফ্রিজ থেকে বিক্রির জন্য রাখা খাবার চুরির অভিযোগে দুই এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মুহাররাক গভর্নরেট পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বয়স ৬২ ও ৩২ বছর। অভিযোগ অনুযায়ী, তারা হিদের একটি বাড়ির বাইরে রাখা ব্যক্তিগত ফ্রিজ থেকে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা খাবার চুরি করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের মাধ্যমে অভিযুক্ত দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে। এশীয় বলা হলেও তারা কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ। একই সাথে কেন এসব প্রবাসী খাবার চুরি করেছে, তারও প্রাথমিক কোনো কারণ জানানো হয়নি।
logo-1-1740906910.png)