Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে আইডি কার্ড ঘিরে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৩৪

ওমানে আইডি কার্ড ঘিরে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

ওমানে চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চাকরিসংক্রান্ত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও ব্যবহার মূলত ব্যক্তির নিজের দায়িত্ব। তাই প্রকৃত চাকরির সম্পর্ক তৈরি না হওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে নিজের আইডি কার্ড বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে এমন কোনো প্রতিষ্ঠানে নিজের নাম রেজিস্ট্রেশন করা যাবে না, যেখানে বাস্তবে কাজ শুরু করার কোনো পরিকল্পনা বা সুযোগ নেই।

কর্তৃপক্ষ সতর্ক করেছে, ভুয়া চাকরির নামে কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিবন্ধিত হয়ে যাওয়া ভবিষ্যতে ব্যক্তিগত কর্মসংস্থান-সংক্রান্ত তথ্যের অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে। তাই চাকরিপ্রার্থীদের নিশ্চিত করতে হবে, কোনো প্রতিষ্ঠানে তাদের রেজিস্ট্রেশন যেন সত্যিকারের চাকরির সঙ্গে সরাসরি যুক্ত থাকে, তাদের জ্ঞান ও সম্মতি ছাড়া যেন ব্যক্তিগত চাকরির তথ্য ব্যবহার না করা হয় এবং কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তারা সত্যিই সেখানে কাজ শুরু করেন।

অর্থাৎ শুধু চাকরির আশায় বা কোনো প্রতিশ্রুতির ভিত্তিতে নিজের আইডি কার্ড ও ব্যক্তিগত তথ্য অন্যের হাতে তুলে না দিয়ে প্রকৃত চাকরির সম্পর্ক ও রেজিস্ট্রেশনের বিষয়টি নিশ্চিত করেই প্রয়োজনীয় তথ্য দিতে হবে— এমনটাই সতর্ক করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়।

Logo