Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে বিপুল পরিমাণ মাদকের বড়ি জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:২৯

সৌদিতে বিপুল পরিমাণ মাদকের বড়ি জব্দ

সৌদি আরবে মসুর ডালের চালানের আড়ালে বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। আল-হাদিথা সীমান্ত ক্রসিংয়ে একটি ট্রাকে করে সৌদি আরবে প্রবেশের সময় চালানটি আটক করা হয়। কাস্টমস কর্মকর্তারা তল্লাশির সময় ডালের চালানের ভেতর লুকিয়ে রাখা মোট ১৯ লাখ ৫০ হাজার ৫৮১টি মাদকের ট্যাবলেট উদ্ধার করে।

সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস অথরিটির মুখপাত্র হামুদ আল-হারবি জানিয়েছেন, ট্রাকটি নিয়মিত কাস্টমস প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও বিভিন্ন শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে সন্দেহজনক বিষয়টি ধরা পড়ে এবং পরবর্তী তল্লাশিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। তিনি আরো জানান, সৌদি আরবের সব প্রবেশপথে আমদানি-রপ্তানি পণ্যের ওপর কাস্টমস নিয়ন্ত্রণ আরো কঠোর করা হয়েছে, যার অন্যতম লক্ষ্য হলো মাদক ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান ঠেকানো এবং সমাজকে সুরক্ষিত রাখা। এ ধরনের চোরাচালান প্রতিরোধে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেনারেল ডিরেক্টরেট অব নার্কোটিক্সের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ZATCA।

একই সঙ্গে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সন্দেহজনক চোরাচালান সম্পর্কে নির্ধারিত নিরাপত্তা রিপোর্টিং চ্যানেলের মাধ্যমে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং দেওয়া তথ্য সঠিক প্রমাণিত হলে আর্থিক পুরস্কারও দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

Logo