কুয়েতে ট্রাফিক জরিমানা নিয়ে পুলিশের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৩
কুয়েতে ড্রাইভারদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ট্রাফিক জরিমানার নামে সম্প্রতি দেশটিতে ছড়িয়ে পড়ছে ভুয়া মেসেজ ও প্রতারণামূলক ওয়েবসাইট।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারকরা এমন মেসেজ পাঠাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, স্পিড রাডারের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হয়েছে এবং জরিমানা দ্রুত পরিশোধ না করলে অতিরিক্ত শাস্তি দেওয়া হবে। এসব ভুয়া নোটিশে অনেক সময় বলা হচ্ছে, ৪৮ ঘণ্টার মধ্যে জরিমানা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা, বড় অঙ্কের অতিরিক্ত জরিমানা, ড্রাইভিং লাইসেন্স স্থগিত কিংবা গাড়ি সংক্রান্ত বিভিন্ন লেনদেনে নিষেধাজ্ঞার মতো শাস্তি হতে পারে। কিন্তু কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের মেসেজ ও ওয়েবসাইট সম্পূর্ণ ভুয়া এবং কোনোভাবেই সরকারি নয়। তাই অচেনা কোনো লিংকে ক্লিক না করে এবং সন্দেহজনক ওয়েবসাইটে ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য না দিয়ে, ট্রাফিক ভায়োলেশন যাচাই ও জরিমানা পরিশোধের জন্য শুধু অনুমোদিত সরকারি চ্যানেল ব্যবহার করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় গাড়িচালকদের সতর্ক থাকার পাশাপাশি প্রতারণামূলক লিংক ওয়েবসাইট থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ফলে সতর্ক থাকতে হবে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)