বাহরাইনে ঈদে মিলাদুন্নবীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৫:৪৪
বাহরাইনে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুরুদ মিয়া এবং সঞ্চালনা করেন নাজিম উদ্দিন।
ছাব্বির আহমদ নাহারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ সুরমান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ মোহাম্মদ, ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি নাজির আহমদ, সজিব বজলুর রশীদ, রেজান আহমদ, আবুল হোসেন সৌরভ ও মো. সুমন।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর মহান আদর্শ ও মানবকল্যাণে তার অবদানের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ফুলতলী ইসলামী সোসাইটির সদস্যরা অংশ নেন।
প্রবাসী বাংলাদেশি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী আব্দুল শহীদ।
logo-1-1740906910.png)