মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ আগস্ট ২০২৬
সৌদিতে বিপুল পরিমাণ মাদকের বড়ি জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৫:৪৩
বাহরাইন
বাহরাইনে কনসার্ট ঘিরে জালিয়াতির সতর্কতা
বাহরাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু ইভেন্টের
টিকিট বিক্রির ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, যেসব
ইভেন্ট এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা
করা হয়নি কিংবা আদৌ
অনুষ্ঠিতই হচ্ছে না। সম্প্রতি একটি
অনলাইন অ্যাকাউন্টে দাবি করা হয়,
জনপ্রিয় মার্কিন পপ ব্যান্ড Backstreet Boys বাহরাইনে পারফর্ম
করতে যাচ্ছে এবং তাদের কনসার্টের
টিকিট ২৫ থেকে ১৫০
বাহরাইনি দিনার দামে বিক্রির বিজ্ঞাপন
দেওয়া হয়। এই বিজ্ঞাপন
দেখে কিছু মানুষ সেই
টিকিটও কিনে ফেলেছেন। বিষয়টি
সামনে আসার পর ক্যালেন্ডার
বাহরাইন বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, সোশ্যাল
মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো অনানুষ্ঠানিক
তথ্য বা ভুয়া পরিচয়ে
পরিচালিত অ্যাকাউন্টের ওপর নির্ভর না
করতে। তারা স্পষ্টভাবে পরামর্শ
দিয়েছে, বাহরাইনে কোনো ইভেন্টের ঘোষণা,
তারিখ বা টিকিট সংক্রান্ত
তথ্য জানতে হলে শুধুমাত্র ক্যালেন্ডার
বাহরাইনের অফিসিয়াল অ্যাকাউন্টগুলো অনুসরণ করতে। তাই কোনো ইভেন্টের
আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত
সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে টিকিট কেনার
আগে অবশ্যই তথ্য যাচাই করতে
অনুরোধ করা হয়েছে। কারণ
ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হারানোর ঝুঁকি
তৈরি হতে পারে।
সৌদি আরব
সৌদিতে বিপুল পরিমাণ মাদকের বড়ি জব্দ
সৌদি আরবে মসুর
ডালের চালানের আড়ালে বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট পাচারের
চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির
কাস্টমস কর্তৃপক্ষ। আল-হাদিথা সীমান্ত
ক্রসিংয়ে একটি ট্রাকে করে
সৌদি আরবে প্রবেশের সময়
চালানটি আটক করা হয়।
কাস্টমস কর্মকর্তারা তল্লাশির সময় ডালের চালানের
ভেতর লুকিয়ে রাখা মোট ১৯
লাখ ৫০ হাজার ৫৮১টি
মাদকের ট্যাবলেট উদ্ধার করে। সৌদি
আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস অথরিটির
মুখপাত্র হামুদ আল-হারবি জানিয়েছেন,
ট্রাকটি নিয়মিত কাস্টমস প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার
সময় আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও বিভিন্ন শনাক্তকরণ
পদ্ধতির মাধ্যমে সন্দেহজনক বিষয়টি ধরা পড়ে এবং
পরবর্তী তল্লাশিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।
তিনি আরো জানান, সৌদি
আরবের সব প্রবেশপথে আমদানি-রপ্তানি পণ্যের ওপর কাস্টমস নিয়ন্ত্রণ
আরো কঠোর করা হয়েছে,
যার অন্যতম লক্ষ্য হলো মাদক ও
অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান ঠেকানো এবং সমাজকে সুরক্ষিত
রাখা। এ ধরনের চোরাচালান
প্রতিরোধে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এবং জেনারেল ডিরেক্টরেট অব নার্কোটিক্সের সঙ্গে
সমন্বয় করে কাজ করছে
ZATCA। একই সঙ্গে কর্তৃপক্ষ
সাধারণ মানুষকে সন্দেহজনক চোরাচালান সম্পর্কে নির্ধারিত নিরাপত্তা রিপোর্টিং চ্যানেলের মাধ্যমে তথ্য দেওয়ার আহ্বান
জানিয়েছে। এক্ষেত্রে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে
এবং দেওয়া তথ্য সঠিক প্রমাণিত
হলে আর্থিক পুরস্কারও দেওয়া হতে পারে বলে
জানানো হয়েছে।
ওমান
ওমানে আইডি কার্ড ঘিরে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
ওমানে চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়
জানিয়েছে, চাকরিসংক্রান্ত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও ব্যবহার মূলত
ব্যক্তির নিজের দায়িত্ব। তাই প্রকৃত চাকরির
সম্পর্ক তৈরি না হওয়া
পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে নিজের
আইডি কার্ড বা ব্যক্তিগত তথ্য
দেওয়া থেকে বিরত থাকতে
হবে। বিশেষ করে এমন কোনো
প্রতিষ্ঠানে নিজের নাম রেজিস্ট্রেশন করা
যাবে না, যেখানে বাস্তবে
কাজ শুরু করার কোনো
পরিকল্পনা বা সুযোগ নেই।
কর্তৃপক্ষ সতর্ক করেছে, ভুয়া চাকরির নামে
কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিবন্ধিত হয়ে যাওয়া ভবিষ্যতে
ব্যক্তিগত কর্মসংস্থান-সংক্রান্ত তথ্যের অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
তাই চাকরিপ্রার্থীদের নিশ্চিত করতে হবে, কোনো
প্রতিষ্ঠানে তাদের রেজিস্ট্রেশন যেন সত্যিকারের চাকরির
সঙ্গে সরাসরি যুক্ত থাকে, তাদের জ্ঞান ও সম্মতি ছাড়া
যেন ব্যক্তিগত চাকরির তথ্য ব্যবহার না
করা হয় এবং কোনো
প্রতিষ্ঠানে কর্মী হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তারা সত্যিই
সেখানে কাজ শুরু করেন।
অর্থাৎ শুধু চাকরির আশায়
বা কোনো প্রতিশ্রুতির ভিত্তিতে
নিজের আইডি কার্ড ও
ব্যক্তিগত তথ্য অন্যের হাতে
তুলে না দিয়ে প্রকৃত
চাকরির সম্পর্ক ও রেজিস্ট্রেশনের বিষয়টি
নিশ্চিত করেই প্রয়োজনীয় তথ্য
দিতে হবে— এমনটাই সতর্ক
করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
কুয়েত
কুয়েতে নিরাপত্তা অভিযান, ইকামা জটিলতায় ৬২ প্রবাসী আটক
কুয়েতের মাহবুলা এলাকায় বড় ধরনের নিরাপত্তা
অভিযান চালিয়ে মোট ২২১ জনকে
আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৮ আগস্ট পরিচালিত
এই অভিযানের লক্ষ্য ছিল বিভিন্ন মামলায়
ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় ওয়ান্টেড ব্যক্তি, রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী এবং
অন্যান্য আইনভঙ্গকারীদের শনাক্ত করে আইনের আওতায়
আনা। আহমাদি গভর্নর শেখ হামুদ জাবের
আল-আহমদ আল-সাবাহর
উপস্থিতিতে এবং পাবলিক সিকিউরিটি
অ্যাফেয়ার্সের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল হামাদ
আহমেদ আল-মুনাইফি ও
ট্রাফিক অ্যান্ড অপারেশন্স সেক্টরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ফাহাদ আল-আজমির
সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত
হয়। অভিযানে মোট ৭৯০টি ট্রাফিক
আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা
হয়েছে। এর মধ্যে ১০৯
জনকে বিভিন্ন ফৌজদারি ও নিরাপত্তা মামলায়
ওয়ান্টেড থাকার কারণে আটক করা হয়। ৬২ জনকে প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ
রেসিডেন্সি পারমিটের কারণে, ৩১ জনকে পরিচয়পত্র
সঙ্গে না রাখার কারণে
এবং ১১ জনকে নেশাগ্রস্ত
অবস্থায় থাকার অভিযোগে আটক করা হয়।
এসব অভিযানে ইকামা ফুরিয়ে যাওয়া প্রবাসীদের গ্রেপ্তার গুরুত্বপূর্ণ। ফলে এই সময়ে প্রবাসী বাংলাদেশিদের ইকামা সংক্রান্ত কাগজপত্র নাগাদ করা গুরুত্বপূর্ণ বলে
মনে করা হচ্ছে।
logo-1-1740906910.png)