Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নোটিশ ছাড়াই চাকরি ছাড়ার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২১:৫৮

কুয়েতে নোটিশ ছাড়াই চাকরি ছাড়ার সুযোগ

এখন থেকে কুয়েতে বেসরকারি খাতের কর্মীরা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আগাম নোটিশ ছাড়াই চাকরি ছাড়তে পারবেন এবং একই সঙ্গে আইন অনুযায়ী এন্ড-অব-সার্ভিস সুবিধাও পাওয়ার অধিকার বজায় থাকবে বলে জানিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। ‘নো ইওর রাইটস’ প্রচারণার অংশ হিসেবে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগকর্তা চাকরির চুক্তি বা শ্রম আইন লঙ্ঘন করলে, কর্মী বা নিয়োগকর্তার প্রতিনিধির হাতে শারীরিকভাবে আক্রান্ত হলে কিংবা কর্মীর স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি হলে নির্দিষ্ট আইনগত শর্ত পূরণ সাপেক্ষে নোটিশ ছাড়াই চাকরি ছাড়ার সুযোগ রয়েছে।

এছাড়া কর্মীর মৃত্যু, দায়িত্ব পালনে স্থায়ীভাবে অক্ষমতা প্রমাণিত হওয়া, আইন অনুযায়ী অসুস্থতাজনিত ছুটি শেষ হয়ে যাওয়া, প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া কিংবা আদালতের চূড়ান্ত রায়ে নিয়োগকর্তা দেউলিয়া ঘোষিত হওয়ার মতো পরিস্থিতিতেও চাকরির চুক্তি আইন অনুযায়ী শেষ হতে পারে। অন্যদিকে আইন নির্ধারিত পরিস্থিতিতে নিয়োগকর্তারও কর্মীর চাকরি শেষ করার অধিকার রয়েছে; অনির্দিষ্ট মেয়াদের চুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় নোটিশ দিতে হয়, তবে গুরুতর কিছু ঘটনায় নোটিশ ছাড়াই বরখাস্ত করা যেতে পারে।

কর্তৃপক্ষ একই সঙ্গে জানিয়েছে, কোনো কর্মী যদি মনে করেন তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাহলে তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারবেন। 

Logo