ঈসা টাউনের পার্ক সংস্কার ৯০% সম্পন্ন, থাকছে সবুজায়ন ও আধুনিক সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৯
বাহরাইনের ঈসা টাউনের ব্লক ৮০৯-এর পার্কটির বড় ধরনের সংস্কারকাজের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় দীর্ঘদিন বন্ধ ও সীমিত ব্যবহারের কারণে পার্কটি অনেকটাই পরিত্যক্ত হয়ে পড়ে। তাই এটিকে আধুনিক, পরিবেশবান্ধব ও পরিবারবান্ধব বিনোদনকেন্দ্রে রূপ দিতে এই উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। দেশটির পৌরসভা ও কৃষিবিষয়ক মন্ত্রী ওয়ায়েল আল মুবারক সম্প্রতি পার্কটি পরিদর্শন করে জানান, ৭ হাজার ৫৫১ বর্গমিটার আয়তনের পার্কটির কাজ চলতি বছরের শেষ দিকে কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
প্রকল্পের আওতায় ৪৩০ বর্গমিটারের শিশুদের খেলার জায়গা, ১ হাজার ৮৯০ মিটার দীর্ঘ হাঁটার পথ, ৪ হাজার ৩৮ বর্গমিটার সবুজায়ন, ২১০টি গাছ রোপণ এবং ৪০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী আরো বলেন, এ প্রকল্প দক্ষিণ গভর্নরেটের জনসেবা ও বিনোদন সুবিধা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত স্থায়িত্ব ও সবুজায়নে ভূমিকা রাখবে।
দক্ষিণ মিউনিসিপ্যাল কাউন্সিলও প্রকল্পটির প্রশংসা করে জানিয়েছে, নতুন পার্কের নকশা দর্শনার্থীদের চলাচল সহজ করবে এবং পার্কিং সুবিধার কারণে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ভোগান্তি কমবে। কর্তৃপক্ষের মতে, সংস্কারের পর পার্কটি স্থানীয় বাসিন্দাদের জন্য আরো সুন্দর, সবুজ ও পরিবারবান্ধব একটি বিনোদনস্থলে পরিণত হবে।
logo-1-1740906910.png)