Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মদিনায় বিপুল উন্নয়ন কাজ, লক্ষাধিক চাকরির সুযোগ সৃষ্টি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ২৩:৪০

মদিনায় বিপুল উন্নয়ন কাজ, লক্ষাধিক চাকরির সুযোগ সৃষ্টি

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ২০০ বিলিয়ন সৌদি রিয়াল ব্যয়ে ২৮০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ১ লাখ ২৫ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে মদিনা চেম্বার অব কমার্সের এক প্রতিবেদনে। ২০২৫ সাল থেকে চলমান এসব প্রকল্পের প্রায় ৮০ শতাংশই বাণিজ্যিক খাতে। খাতভিত্তিক হিসাবে বাণিজ্যিক খাতে রয়েছে ২০৬টি প্রকল্প, বাণিজ্যিক আবাসন খাতে ২৫টি, স্বাস্থ্য খাতে ১১টি, আবাসিক খাতে ১০টি এবং শিক্ষা খাতে ৮টি প্রকল্প। এছাড়া ধর্মীয় খাতে ৫টি, পর্যটন খাতে ৪টি, সরকারি সুবিধা অবকাঠামোয় ৬টি, করপোরেট খাতে ৩টি এবং বিনোদন ও কৃষি খাতে একটি করে প্রকল্প রয়েছে।

এসব প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো নগর অবকাঠামো ও জনসেবার মান উন্নত করা এবং ক্রমবর্ধমান হজ, ওমরাহ ও পর্যটনার্থীদের চাহিদা পূরণ করা। সৌদি আরবের ২০৩০ ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে বছরে ৩ কোটি দর্শনার্থী গ্রহণের লক্ষ্য পূরণেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিপুল বিনিয়োগের কারণে মদিনার অর্থনৈতিক কর্মকাণ্ড আরো বিস্তৃত হবে এবং নির্মাণ, পরিবহন ও লজিস্টিকস, বাণিজ্য, পর্যটন, আতিথেয়তা, ক্যাটারিং ও রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

Logo