সৌদি আরবে ইকামায় উল্লেখিত কাজের বাইরে অবৈধভাবে কাজ করলে প্রবাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অনুমোদিত নিয়োগকর্তার বাইরে কাজ করা কিংবা প্রয়োজনীয় অনুমতি ছাড়া নিজস্বভাবে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত হলে তা সৌদি শ্রম ও আবাসন আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
এ ধরনের অপরাধের জন্য প্রবাসীদের সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা উভয়দণ্ড এবং সেই সঙ্গে সৌদি আরব থেকে বহিষ্কারের মুখোমুখি হওয়ার মতো শাস্তির সম্মুখীন হতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ভঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী এসব শাস্তি কার্যকর হতে পারে। বিশেষ করে ইকামার পেশা বা অনুমোদিত কর্মক্ষেত্রের বাইরে গিয়ে অতিরিক্ত কাজ করার আগে প্রবাসীদের প্রয়োজনীয় বৈধ অনুমতি ও নিয়মকানুন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশিসহ সব প্রবাসীদের জন্য এই সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিয়ম না মেনে অন্যের প্রতিষ্ঠানে কাজ করা বা অনুমোদনহীনভাবে অর্থ উপার্জন করলে শুধু জরিমানাই নয়, কারাদণ্ডের পাশাপাশি দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও রয়েছে।
logo-1-1740906910.png)