সৌদি বাদশা ও ক্রাউন প্রিন্সের শুভেচ্ছা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৫:১৫
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবিধানিক শপথ গ্রহণের পর অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক অভিনন্দন বার্তায় সৌদি বাদশাহ ও যুবরাজ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। ৭৮ বছর বয়সী প্রবীণ রাজনীতিক ও বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
রাজধানীর বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার তাকে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সৌদি নেতৃত্বের এই অভিনন্দন বার্তা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
logo-1-1740906910.png)