Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নাগরিকত্ব আইন সংশোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৬

কুয়েতে নাগরিকত্ব আইন সংশোধন

কুয়েত তাদের নাগরিকত্ব আইন সংশোধন করেছে। নতুন আইনে অনুমোদনের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ভোটাধিকার বাতিল করা হয়েছে। খালিজ টাইমসে প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, শিগগির চালু হচ্ছে ইলেকট্রনিক নাগরিকত্ব সনদ, যা কাগুজে সনদের মতোই বৈধতা বহন করবে।

কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ অনুমোদিত নতুন ডিক্রি অনুযায়ী, অনুমোদনের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা আর ভোট দিতে পারবেন না। তারা সংসদীয় কোনো পদে প্রার্থী হতে বা নিয়োগ পেতেও পারবেন না। আগে এ ধরনের নাগরিকরা ৩০ বছর নাগরিকত্ব ধরে রাখার পর ভোটাধিকার পেতেন, যদিও সংসদে প্রার্থী হওয়ার সুযোগ তাদের ছিল না।

নতুন সংশোধনীতে ইলেকট্রনিক নাগরিকত্ব সনদ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো কাগুজে সনদের মতোই বৈধ হবে এবং সরকারি কাজে ব্যবহার করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সনদ ইস্যু, সংরক্ষণ ও যাচাইয়ের প্রযুক্তিগত নিয়ম নির্ধারণ করবে। প্রয়োজনে সনদ বাতিল বা স্থগিত করার ক্ষমতাও থাকবে।

সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো নাগরিকের সন্তান বা উত্তরাধিকারী হিসেবে ভুলভাবে নাম অন্তর্ভুক্ত হলে তদন্ত ও আদালতের রায়ে সেই ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হবে। অর্থাৎ নাগরিকত্ব ফাইলে ভুয়া তথ্য দিলে তা সরাসরি বাতিল হবে।

এই সংশোধনী কুয়েতের রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আনবে। অনুমোদনের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের সীমাবদ্ধতায় ছিলেন। এবার তাদের ভোটাধিকারও সম্পূর্ণভাবে বাতিল হলো। ফলে কুয়েতি সমাজে নাগরিকত্বের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠবে।

Logo