Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে দেড় হাজারের বেশি প্রকল্পে বিনিয়োগ, প্রবাসীদের কর্মসংস্থানের আশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:১১

সৌদিতে দেড় হাজারের বেশি প্রকল্পে বিনিয়োগ, প্রবাসীদের কর্মসংস্থানের আশ

সৌদি আরবে চলতি বছরের প্রথম ছয় মাসে ১৫টি খাতে প্রায় ১ হাজার ৭৩০টি প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত করা হয়েছে। দেশটির বিনিয়োগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব সুযোগ সৌদি অর্থনীতিকে আরো বৈচিত্র্যময় করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেওয়া হয়েছে। বিনিয়োগের সম্ভাবনাগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতজুড়ে বিস্তৃত, ফলে নতুন ব্যবসা ও বিনিয়োগের জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে। সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো তেলনির্ভর অর্থনীতির পাশাপাশি পর্যটন, শিল্প, প্রযুক্তি, অবকাঠামো ও অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানো। এই নতুন বিনিয়োগগুলো সেই বৃহত্তর অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনারই অংশ।

মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুযোগগুলো চিহ্নিত ও উপস্থাপনের মাধ্যমে সৌদি আরবের বিনিয়োগ পরিবেশকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাজারের সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। আর এসব বিনিয়োগ বাস্তবায়ন হলে প্রবাসীদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Logo