মালয়েশিয়ার খবর
মালয়েশিয়ার কেলান্তানের ডিপো থেকে পালিয়েছে ১০ প্রবাসী বন্দি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৩:৪৪
মালয়েশিয়ার তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপো থেকে পালিয়ে যাওয়া ১০ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৯ জনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। যদিও এখনো তারা পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এদের মধ্যে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতকদের খুঁজে বের করতে কেলান্তানজুড়ে বড় ধরনের অভিযান ও তল্লাশি চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, পলাতকদের একজন বাংলাদেশি। তবে বেশির ভাগই ইন্দোনেশিয়ান। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা ডিপো থেকে বের হওয়ার পর আশপাশের বিভিন্ন এলাকায় পালিয়ে থাকতে পারেন এবং তাদের কেউ কেউ কেলান্তানেই লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিশেষ করে পলাতক ব্যক্তিদের শনাক্ত করতে তাদের উজ্জ্বল সবুজ পোশাক ও কামানো মাথার দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। এর আগে ডিপো থেকে একসঙ্গে ১০ জন অনিবন্ধিত অভিবাসী পালিয়ে যাওয়ার ঘটনায় ইমিগ্রেশন বিভাগের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করা হয়েছে।
এর মধ্যেই তানাহ মেরাহ ডিপো থেকে এই পালানোর ঘটনা কর্তৃপক্ষের ওপর আরো চাপ তৈরি করেছে।
logo-1-1740906910.png)