Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে মোবাইলে মানি ট্রান্সফারে কড়াকড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২২:৪১

কুয়েতে মোবাইলে মানি ট্রান্সফারে কড়াকড়ি

কুয়েতে ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন প্রতারণা, গ্রাহকের তথ্য চুরি, মানি লন্ডারিং এবং অনুমতি ছাড়া লেনদেনের ঝুঁকিও বাড়ছে। এসব ঝুঁকি কমাতে এখন টাকা পাঠানোর উদ্দেশ্য, প্রয়োজনীয় কাগজপত্র, গ্রাহকের পরিচয়, প্রাপকের তথ্য এবং টাকার উৎস ও গন্তব্য আরো কঠোরভাবে যাচাই করা হচ্ছে। তবে বড় অঙ্কের টাকা পাঠানোর প্রয়োজন হলে এক্সচেঞ্জ কোম্পানির শাখায় সরাসরি গিয়ে লেনদেন করা যাবে। সে ক্ষেত্রে গ্রাহকের পরিচয়, ব্যাংক অ্যাকাউন্টের মালিকানা, টাকার উৎস, লেনদেনের উদ্দেশ্য এবং যাকে টাকা পাঠানো হচ্ছে, তার তথ্য যাচাই করে তারপর লেনদেন সম্পন্ন করা হবে। অর্থাৎ কুয়েতে যারা নিয়মিত অনলাইনে দেশে টাকা পাঠান, তাদের এখন থেকে অ্যাপের মাধ্যমে একবারে আগের মতো বড় অঙ্কের টাকা পাঠানোর সুযোগ নাও থাকতে পারে।

আরব টাইমস জানিয়েছে, কুয়েতে অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে নতুন করে সীমা কমিয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি। এখন থেকে তাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগতভাবে টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা আগের তুলনায় প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ কমানো হয়েছে। কিছু এক্সচেঞ্জ কোম্পানি দৈনিক অনলাইন ট্রান্সফারের সীমা ১০ হাজার কুয়েতি দিনার থেকে কমিয়ে ৩ হাজার দিনার করেছে, আবার কিছু প্রতিষ্ঠানে এই সীমা ২ হাজার ৫০০ দিনার নির্ধারণ করা হয়েছে।

Logo