বাহরাইনে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে পুলিশের সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২১:৪৬
বাহরাইনে বাসাবাড়িতে আগুনের ঝুঁকি কমাতে নাগরিক ও বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। কর্তৃপক্ষ বলছে, বাড়িতে স্মোক ও গ্যাস ডিটেক্টর স্থাপন করলে আগুন বা গ্যাস লিকের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব। বিশেষ করে রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিদ্যুৎ চলে গেলেও যাতে সতর্ক সংকেত পাওয়া যায়, সে জন্য ব্যাটারিচালিত ডিটেক্টর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এমন এক সময় পুলিশের তরফ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, যখন ১৮ আগস্ট দেশটির আল রামলি এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়।
বাহরাইন সিভিল ডিফেন্স জানিয়েছেন, রান্নাঘরে উপযুক্ত ফায়ার এক্সটিংগুইশার রাখা ব্যবহারের পর গ্যাস সিলিন্ডার বন্ধ করে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিগারেট ও শীশার আগুন পুরোপুরি নিভে গেছে কিনা, সেটিও নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ আরো বলেছে, দাহ্য তরল পদার্থ আগুন, অতিরিক্ত তাপ ও বৈদ্যুতিক উৎস থেকে দূরে রাখতে হবে এবং রান্নাঘর ও স্টোরেজ এলাকায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। আর বাড়িতে আগুন লাগলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় জানালা খুলে না দেওয়ার পরামর্শও দিয়েছে সিভিল ডিফেন্স।
logo-1-1740906910.png)