Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে অবৈধ ট্যাক্সির বিরুদ্ধে অভিযান জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৬:০২

বাহরাইনে অবৈধ ট্যাক্সির বিরুদ্ধে অভিযান জোরদার

বাহরাইনে অবৈধভাবে যাত্রী পরিবহন করা ট্যাক্সির বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ। জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অভিযান পরিচালনা হচ্ছে।

কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন করা গাড়িগুলো শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া। যাতে সড়কে বৈধ পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা যায়। অবৈধ ট্যাক্সি কার্যক্রম শুধু অনুমোদিত পরিবহন সেবার ওপর প্রভাব ফেলে না, যাত্রীদের নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

তাই বিভিন্ন এলাকায় নজরদারি ও পরিদর্শন বাড়ানো হয়েছে এবং নিয়ম ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ যাত্রীদেরও সতর্ক করে জানিয়েছে, অপরিচিত বা অনুমোদনহীন গাড়িতে যাতায়াত না করে লাইসেন্সপ্রাপ্ত ও বৈধ ট্যাক্সি বা পরিবহন সেবা ব্যবহার করতে।

একই সঙ্গে যারা অনুমোদন ছাড়া ট্যাক্সি সেবা পরিচালনা করছেন, তাদের আইন মেনে বৈধ লাইসেন্স নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাহরাইনে প্রবাসী বাংলাদেশি যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত, তাদের কাছে এটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বলেই ধারণা করা হচ্ছে।

Logo