মদিনায় পতিতাবৃত্তির অভিযোগে দুই প্রবাসী নারী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৫:৫৮
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় পতিতাবৃত্তির অভিযোগে দুই প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মদিনা পুলিশ, কমিউনিটি সিকিউরিটি এবং মানব পাচারবিরোধী বিভাগের সমন্বয়ে পরিচালিত একটি বিশেষ নিরাপত্তা অভিযানে তাদের আটক করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও নজরদারির মাধ্যমে ওই দুই নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগের তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৌদি আরবে মানব পাচার, পতিতাবৃত্তির মতো অপরাধের বিরুদ্ধে নিরাপত্তা সংস্থাগুলো নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ করে মদিনার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব তৎপরতা আরো জোরদার করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আইন লঙ্ঘন করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)