২০২৭ সালের রমজান ও দুই ঈদ কবে হতে পারে- এ নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সেন্টার। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শাবান মাসের শেষ দিকে চাঁদ দেখার ওপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে।
এরপর রমজান ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করবে ঈদুল ফিতরের তারিখ। সম্ভাবনা অনুযায়ী, ২০২৭ সালের ৯ অথবা ১০ মার্চ ঈদুল ফিতর হতে পারে। অন্যদিকে, জিলহজ মাসের চাঁদ দেখার হিসাব অনুযায়ী ঈদুল আজহা ১৬ অথবা ১৭ মে ২০২৭ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী বছর রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারির শুরুতেই, আর দুই ঈদ হতে পারে যথাক্রমে মার্চ ও মে মাসে।
তবে এগুলো এখনো কোনো চূড়ান্ত তারিখ নয়। কারণ ইসলামী মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয় এবং রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ চাঁদ দেখা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করে। তাই যারা আগামী বছর ওমরাহ, ঈদের ছুটি বা ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা আপাতত এই সম্ভাব্য তারিখগুলোর ওপর নির্ভর করে নিজেদের ভ্রমণ পরিকল্পনা করতে পারেন।
logo-1-1740906910.png)