Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কেন মধ্যপ্রাচ্য থেকে বহিষ্কারের মুখে পাকিস্তানিরা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৬:০৬

কেন মধ্যপ্রাচ্য থেকে বহিষ্কারের মুখে পাকিস্তানিরা?

গত সাড়ে চার মাসে উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ জন পাকিস্তানকে বহিষ্কার করা হয়েছে। পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম ডনের এক খবরে উঠে এসেছে এই তথ্য।

১ মার্চ থেকে ১৩ জুলাই ২০২৬ পর্যন্ত বিভিন্ন কারণে এসব পাকিস্তানিকে উপসাগরীয় দেশগুলো থেকে ডিপোর্ট করা হয়। সবচেয়ে বেশি পাকিস্তানি ফেরত পাঠিয়েছে সৌদি আরব, প্রায় ১৫ হাজার ৫০০ জন। এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ হাজার ৮০৩, ওমান থেকে ১ হাজার ৬০৬, বাহরাইন থেকে ৫২১, কাতার থেকে ৪২৯ এবং কুয়েত থেকে ৯৭ জনকে ফেরত পাঠানো হয়েছে।

বহিষ্কারের কারণগুলোর মধ্যে ছিল ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, অবৈধভাবে প্রবেশ বা অবস্থান, ভিসা আইন লঙ্ঘন, পাসপোর্ট হারানো, ভিক্ষা করা, মাদকসংক্রান্ত অভিযোগ, জাল কাগজপত্র এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘন। তথ্য অনুযায়ী, ৪ হাজার ৬২৮ জন প্রবাসীকে পলাতক বা absconder হিসেবেও পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১ হাজার ২৯৪ জন কারাভোগের পর ডিপোর্ট হয়েছেন এবং ৯৬৮ জনকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে।

উপসাগরীয় দেশগুলো থেকে মোট ৪৭২ জন পাকিস্তানি ভিক্ষুককেও ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু সৌদি আরবই ৩ হাজার ৯২১ জন পলাতক এবং প্রায় ১ হাজার ৯২৪ জনকে অবৈধ প্রবেশ বা অবস্থানের কারণে বহিষ্কার করেছে। আমিরাত থেকেও কয়েকজনকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। এই পরিসংখ্যান বাংলাদেশিদের জন্য বহন করছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভিসা, রেসিডেন্সি, পাসপোর্ট ও স্থানীয় আইন মেনে চলার ক্ষেত্রে সামান্য অসতর্কতাও যে কোনো প্রবাসীর বহিষ্কারের কারণ হতে পারে।

Logo