Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে শেষ হতে যাচ্ছে গরমের মৌসুম, আসবে স্বস্তিদায়ক পরিবেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০০:৫৫

সৌদিতে শেষ হতে যাচ্ছে গরমের মৌসুম, আসবে স্বস্তিদায়ক পরিবেশ

সৌদি আরবে তীব্র গরমের মৌসুম ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে এবং আগামী ১ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে শরৎকাল শুরু হবে। তবে শরৎ শুরু হলেই যে সঙ্গে সঙ্গে গরম কমে যাবে, এমনটা নয়। সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, সেপ্টেম্বর হবে গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়ার দিকে যাওয়ার একটি পরিবর্তনকাল, তাই তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর এখনে সৌদি আরবের অন্যতম উষ্ণত মাস, আর দেশটির সবচেয়ে শুষ্ক মাসগুলোর একটি। এ মাসে গড় বৃষ্টিপাত মাত্র প্রায় ১ দশমিক ৬৪ মিলিমিটার। ফলে সেপ্টেম্বরের শুরুতেই পুরোপুরি ঠান্ডা আবহাওয়া আশা করার সুযোগ নেই। বিশেষ করে রিয়াদ ও ইস্টার্ন প্রভিন্সের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা আরো বেশি থাকতে পারে।

পাশাপাশি জাজান, আসির ও আল-বাহা অঞ্চলের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রিয়াদ, ইস্টার্ন প্রভিন্স, নাজরান, নর্দার্ন বর্ডার, হাইল, কাসিম, মদিনা ও মক্কার কিছু এলাকায় ধুলা ও বালু উড়িয়ে নেওয়া বাতাস বয়ে যেতে পারে। গ্রীষ্মের বিদায় শুরু হলেও সেপ্টেম্বর মাসে গরম, ধূলিঝড় ও কিছু অঞ্চলে বজ্রঝড়; সব মিলিয়ে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আরো সহনীয় আবহাওয়ার দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি।

Logo