বিমানবন্দরে আর আগের মতো বারবার মাইকে ঘোষণা শোনা যাবে না। যাত্রীদের জন্য এমনই এক নতুন অভিজ্ঞতা চালু করেছে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।ইতোমধ্যে বিমানবন্দরের টার্মিনাল-৫ এ শুরু হয়েছে ‘সাইলেন্ট এয়ারপোর্ট’ প্রকল্পের প্রথম ধাপ।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো টার্মিনালের ভেতরের অপ্রয়োজনীয় শব্দ ও বারবার দেওয়া সাধারণ অডিও ঘোষণা কমিয়ে যাত্রীদের জন্য আরো শান্ত ও আরামদায়ক পরিবেশ তৈরি করা। নতুন ব্যবস্থায় সাধারণ ঘোষণা অনেকটাই সীমিত করা হবে এবং প্রয়োজনীয় ঘোষণা মূলত সংশ্লিষ্ট ডিপার্চার গেটের কাছেই দেওয়া হবে। তাহলে যাত্রীরা ফ্লাইটের আপডেট কীভাবে জানবেন?
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা এখন ফ্লাইটের সময়, গেট পরিবর্তনসহ প্রয়োজনীয় তথ্য ডিজিটাল স্ক্রিন, বিমানবন্দরের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া যাত্রীদের সহায়তার জন্য ‘Ask Me’ নামে কাস্টমার সার্ভিস টিমও থাকবে। অর্থাৎ মাইকে বারবার ঘোষণা শোনার পরিবর্তে যাত্রীদের আরো বেশি নির্ভর করতে হবে ডিজিটাল তথ্য ব্যবস্থার ওপর। তবে জরুরি বা প্রয়োজনীয় পরিস্থিতিতে নির্দিষ্ট ডিপার্চার গেটে ঘোষণা দেওয়া অব্যাহত থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাইলেন্ট এয়ারপোর্ট’ ব্যবস্থা ধীরে ধীরে আরো বাড়ানো করা হবে।
logo-1-1740906910.png)