Logo
×

Follow Us

বাংলাদেশ

কাতারের শ্রমবাজারে বাংলাদেশের কর্মী বাড়ানোর অনুরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২১:৪২

কাতারের শ্রমবাজারে বাংলাদেশের কর্মী বাড়ানোর অনুরোধ

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এ বৈঠকে শ্রম সহযোগিতা, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়ানো, তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং শ্রম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি বাংলাদেশের কর্মীদের অবদানকে প্রশংসা করেন। তিনি বলেন, কাতারের অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে ঢাকা ও দোহার বিদ্যমান সম্পর্ক আরো গভীর করার সম্ভাব্য দিকগুলো নিয়েও আলোচনা হয়। দুই পক্ষই শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। এছাড়া কাতার ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

Logo