ওমানে অবৈধ মানিট্রান্সফার, এক এশীয় প্রবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:১১
ওমানে প্রবাসীদের ঘিরে পৃথক দুটি ঘটনায় সতর্ক হওয়ার মতো তথ্য দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। আল বুরাইমিতে লাইসেন্সবিহীন অ্যাপ ব্যবহার করে প্রবাসী শ্রমিকদের আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের অভিযোগে এক এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আর্থিক লাভের উদ্দেশ্যে একদল প্রবাসী শ্রমিকের হয়ে এ কাজ করছিলেন তিনি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে ধোফার গভর্নরেটের পুলিশ কমান্ডের মাদকবিরোধী বিভাগ ৬৫ কেজির বেশি ক্রিস্টাল মেথসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের একজন ইয়েমেনি এবং অন্যজন এশীয় নাগরিক। মাদক পাচার ও সেবনের উদ্দেশ্যে এসব মাদক রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। দুটি ঘটনাই ওমানে বসবাসরত বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো অনুমোদনহীন কোনো অ্যাপ বা ব্যক্তির মাধ্যমে আন্তর্জাতিক অর্থ লেনদেন না করে বৈধ ও অনুমোদিত ব্যাংকিং বা মানি ট্রান্সফার চ্যানেল ব্যবহার করা উচিত। অন্যের হয়ে অর্থ পাঠানোর ক্ষেত্রেও আইনি ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে। একইভাবে অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক প্যাকেট, ব্যাগ কিংবা মালামাল বহন করা থেকে বিরত থাকতে হবে। কারো প্রস্তাবে মাদক বহন বা সংরক্ষণে জড়ালে গুরুতর আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে।
logo-1-1740906910.png)