Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির জুবাইলে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:০৮

সৌদির জুবাইলে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প

সৌদি আরবের জুবাইলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ। ই-পাসপোর্টের অতিরিক্ত চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ২২ ও ২৩ আগস্ট জুবাইলের আল-জাহরা রাবিয়া, যা তাহলিয়ার উল্টো পাশের এলাকায় এ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। দূতাবাসের ১৮ আগস্টের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কনস্যুলার ক্যাম্পে শুধুমাত্র জুবাইলে বসবাসরত প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দেওয়া হবে। জুবাইলের বাইরে অন্য কোনো শহর থেকে আসা সেবাপ্রার্থীদের এ ক্যাম্পে ই-পাসপোর্ট সেবা দেওয়া সম্ভব হবে না।

এছাড়া দাম্মাম থেকে কোনো সেবাপ্রার্থীকে জুবাইলে না আসার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। দাম্মাম থেকে কেউ জুবাইলে এলেও তার ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দাম্মামে বসবাসরত প্রবাসীদের জন্য ১৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দাম্মামের প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দেওয়া হবে। দূতাবাস এ উদ্যোগে প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়েছে। সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত এলাকার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। 

Logo