বাহরাইনে মহানবীর (সা.) জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:০২
বাহরাইনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লালামের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ আগস্ট ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে এই ছুটি ঘোষণা করেছেন বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। দিনটি উপলক্ষে বাহরাইনজুড়ে দেশটির সব মন্ত্রণালয়, সরকারি অফিস, সংস্থা ও সব জনসেবা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সরকারি ছুটি দিনটিকে ঘিরে বাহরাইনের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে দিন কাটাবেন। মসজিদে মসজিদে বা ঘরে ইবাদত-বন্দেগী, কুরআন তিলাওয়াত করবেন নাগরিক ও বাসিন্দারা। শুধু বাহরাইন নয়, মধ্যপ্রাচ্যের সব দেশে এবং মুসলিম উম্মার সব দেশে বিপুল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনটিতে মুসলিম বিশ্বের সব দেশেই সরকারি ছুটি থাকবে।
logo-1-1740906910.png)