Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে বাংলাদেশ দূতাবাস যাবে নতুন ঠিকানায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৩

ওমানে বাংলাদেশ দূতাবাস যাবে নতুন ঠিকানায়

ওমানের রাজধানী মাসকাটের বাংলাদেশ দূতাবাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চলে যাবে নতুন ঠিকানায়। মাসকাটের শাতি আল কুরুমকে থাকা বর্তমান দূতাবাসের নতুন ঠিকানা হবে বাউসের এলাকার আল সুরুজে। মাসকাটের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলাপে মাইগ্রেশন কনসার্ন জানতে পেরেছে, দূতাবাসের নতুন ঠিকানা হবে, মাসকাটের বাউসের, আল সুরুজের সড়ক নম্বর ৩০৪০, প্লট নম্বর ৫৪৬ ইউনিট নম্বর এক ও দুই, ভিলা নম্বর ৩১২৬ এ ও বি।

তবে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিন তারিখ এখনো ঠিক হয়নি। বাংলাদেশ দূতাবাসের নতুন ঠিকানায় দুই ভিলা ভাড়া নেওয়ায় সেখানে থাকবে ওমান প্রবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা। থাকবে পর্যাপ্ত ওয়াশ রুম, নারীদের জন্য আলাদা কাউন্টার, ব্রেস্ট ফিডিং জোন, কিউ ম্যানেজমেন্ট সিস্টেম, এয়ারকন্ডিশন ওয়ালা ওয়েটিং রুমসহ আরো সুপরিসর সুযোগ সুবিধা।

মাসকাট বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি আগস্ট মাস এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আল সুরুজের নতুন ঠিকানায় ওঠার আগ পর্যন্ত বর্তমান ঠিকানাতেই যথা নিয়মেই কাজ চলবে, সেবা পাবেন ওমান প্রবাসী বাংলাদেশিরা। 

Logo