আবুধাবিতে উল্টো দিকে ড্রাইভিং, জরিমানা ১ লাখ দিরহাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৩৪
আবুধাবিতে সড়কের উল্টো পথে গাড়ি চালানোর দায়ে এক চালককে ছয় মাসের জেল ও ১ লাখ দিরহাম জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তার গাড়ি জব্দ এবং ড্রাইভিং লাইসেন্স তিন বছরের জন্য স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট জানিয়েছে, অভিযুক্ত চালক এমনভাবে গাড়ি চালিয়েছেন, যা সড়কে চলাচলকারী অন্যান্য চালক ও পথচারীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছিল। উল্টো পথে গাড়ি চালানোকে সংযুক্ত আরব আমিরাতে গুরুতর ট্রাফিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এতে মুখোমুখি সংঘর্ষসহ প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা থাকে।
আদালত মামলার নথি ও সংশ্লিষ্ট প্রমাণ পর্যালোচনা করে চালককে কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি গাড়ি জব্দ এবং লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত দেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে উল্টো পথে গাড়ি চালানো, বেপরোয়া গতি ও অন্যদের জীবন ঝুঁকিতে ফেলে এমন আচরণকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং নির্ধারিত লেন ও দিক অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও।
logo-1-1740906910.png)