বাহরাইনে রেস্টুরেন্ট কর্মীকে ছিনতাই, এক আফ্রিকানকে ধরল পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:১৭
বাহরাইনের রাজধানী গভর্নরেটে ছুরি দেখিয়ে এক রেস্টুরেন্ট কর্মীকে লুটের অভিযোগে এক আফ্রিকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী হুরা পুলিশ স্টেশনে অভিযোগ করার পর ঘটনার তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনকে শনাক্ত করে।পরে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়।
মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হলে সেখানে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তারা লুটের ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ হিসেবে নজরদারি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ব্যক্তি ওই রেস্টুরেন্টকর্মীকে ছুরি দেখিয়ে লুটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউশন।
একই সঙ্গে অভিযুক্ত আরো কয়েকটি একই ধরনের লুটের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে। তার স্বীকারোক্তি ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে এসব ছিনতাইয়ের ঘটনায় সেই আফ্রিকান ব্যক্তি একাই জড়িত নাকি এর পেছনে আর অন্য কোনো গোষ্ঠী আছে কিনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সন্দেহভাজনকে হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে মামলাটি আদালতে তোলা হবে।
logo-1-1740906910.png)