কাতারে দুই মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২০:০৫
কাতারের জ্বালানি ও অর্থনৈতিক খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কাতারের স্টেট মিনিস্টার ফর এনার্জি অ্যাফেয়ার্স ইঞ্জিনিয়ার সাদ বিন শেরিদা আল-কাবি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরো উন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় দুই দেশের জ্বালানি খাতের সহযোগিতা।
এদিকে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারিও মঙ্গলবার ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বৈঠকগুলোতে কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বিনিয়োগ, অর্থনীতি ও আর্থিক খাতে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জ্বালানি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর এই আলোচনা দুই দেশের সম্পর্ককে আরো গভীর করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)