দুই দিনের সরকারি সফরে কাতারে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে জ্বালানি বাজারে অস্থিরতা এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরে তিনি সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
মূলত কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করার জন্যই এই সফর। বৈঠকে জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী কর্মীদের পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় আসবে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া প্রতিনিধি দলে আছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি সরবরাহের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
logo-1-1740906910.png)