Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে সাম্প্রতিক অভিযানে ৩ হাজার প্রবাসী বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:১২

ওমানে সাম্প্রতিক অভিযানে ৩ হাজার প্রবাসী বহিষ্কার

ওমান ইকামা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে ৩ হাজার প্রবাসী কর্মীকে বহিষ্কার করেছে। এসব অভিযানে ৩.২৪৬ মিলিয়ন ওমানি রিয়াল জরিমানা করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন গভর্নরেটে মোট ৬ হাজার ৭০৭টি পরিদর্শন অভিযান চালানো হয়। এসব অভিযানে শ্রমবিধি লঙ্ঘনের ১১ হাজার ১৭২টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৮০টি মামলা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং ২ হাজার ৯৪৪ জন কর্মীকে আইন অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। অভিযানের মাধ্যমে সমঝোতা সিদ্ধান্তের আওতায় ২৭২টি কর্মসংস্থানের সুযোগও নিবন্ধিত হয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, পুরো ওমানে শ্রমবাজারে আইন মেনে চলার হার বর্তমানে ৬৯.৫ শতাংশ। শ্রম আইন বাস্তবায়ন জোরদার, অনিয়ম কমানো এবং শ্রমবাজারে নিয়োগকর্তা ও কর্মীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই দেশজুড়ে এ ধরনের পরিদর্শন অব্যাহত রাখা হয়েছে। 

Logo