Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বেসরকারি খাতের কর্মীদের যাতায়াত ভাতার প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২১:১০

বাহরাইনে বেসরকারি খাতের কর্মীদের যাতায়াত ভাতার প্রস্তাব

বাহরাইনে বেসরকারি খাতের কর্মীদের জন্য কর্মস্থলে যাতায়াতে ভাতার প্রস্তাব করা হয়েছে। দেশটির সংসদে এক প্রস্তাবে ১৫ বাহরাইনি দিনার পরিবহন ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সংসদ সদস্য জালাল কাধেম বেসরকারি খাতের শ্রম আইন সংশোধনের এই প্রস্তাব দিয়েছেন।

প্রস্তাবটিতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান কর্মীদের কর্মস্থলে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা না দিলে, সেই কর্মীকে মাসে অন্তত ১৫ দিনার পরিবহন ভাতা দিতে হবে। তবে প্রতিষ্ঠান নিজস্ব পরিবহন থাকলে ভাতা দিতে হবে না। কাধেমের মতে, জ্বালানি ও যাতায়াত ব্যয় বাড়লেও বেসরকারি খাতের অনেক কর্মীর বেতন বছরের পর বছর তেমন বাড়েনি, ফলে পরিবারের ব্যয়ের ওপর চাপ বাড়ছে।

এই ভাতা চালু হলে কর্মীদের মৌলিক বেতনের ওপর চাপ কিছুটা কমবে এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় মোকাবিলায় সহায়তা করবে। তিনি আরও বলেন, সরকারি খাতের কর্মীরা বর্তমানে কমপক্ষে ২০ দিনার পরিবহন ভাতা পান; তাই বেসরকারি ও সরকারি চাকরির সুযোগ-সুবিধার ব্যবধান কমাতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।

প্রস্তাবিত সংশোধনীতে কর্মীদের পরিবহন দেওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তাদের বর্তমান দায়িত্ব বহাল থাকবে এবং যারা পরিবহন সুবিধা পাবেন না, শুধু তাদের জন্য ১৫ দিনারের ভাতা প্রযোজ্য হবে। তবে এই ভাতা প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য হবে কিনা তা নিশ্চিত নয়। 

Logo