Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে বিমানে ওঠার আগে ভ্রমণ নথি যাচাই বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৫

সৌদিতে বিমানে ওঠার আগে ভ্রমণ নথি যাচাই বাধ্যতামূলক

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলকারী সব বাণিজ্যিক ও বেসরকারি এয়ারলাইনসকে বিমানে যাত্রী ওঠানোর আগে তাদের প্রয়োজনীয় ভ্রমণ নথি যাচাই করার নির্দেশ দিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন।

নতুন নির্দেশনা অনুযায়ী, যাত্রী সৌদি আরবে প্রবেশ বা দেশটি থেকে বের হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি চূড়ান্ত গন্তব্য কিংবা ট্রানজিট দেশের প্রয়োজনীয় নথি বহন করছেন কিনা, তা নিশ্চিত করতে হবে এয়ারলাইনগুলোকে। যাত্রীর যাত্রার দেশ, গন্তব্য দেশ এবং ট্রানজিট দেশের সর্বশেষ প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটের নিয়মও যাচাই করতে হবে।

এসব তথ্য সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের অফিসিয়াল চ্যানেল বা অনুমোদিত বিধিমালা থেকে সংগ্রহ করতে হবে। GACA আরো বলেছে, বোর্ডিংয়ের সময় প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে, যাতে কোনো যাত্রী প্রয়োজনীয় নথি ছাড়া বিমানে উঠতে না পারেন। বিশেষ করে যারা সৌদি আরব হয়ে অন্য দেশে যাবেন, তাদের ট্রানজিট দেশের নিয়মও পূরণ করতে হবে।

কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, জারি করা সব সার্কুলার, আদেশ ও নির্দেশনা এয়ারলাইনসগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে।


Logo