Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নিরাপত্তা জোরদারে শুরু হয়েছে ব্যাপক অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:৫৫

কুয়েতে নিরাপত্তা জোরদারে শুরু হয়েছে ব্যাপক অভিযান

কুয়েতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি পুলিশ বিভাগ। অভিযানে ৩৩টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ আবাসিক অনুমতিপত্র থাকা ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ ১২ জন এবং ফৌজদারি ও দেওয়ানি মামলায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের ১ হাজার ৩০০টি ঘটনা শনাক্ত করা হয়েছে। অতিরিক্ত শব্দের জন্য ২৬টি জরিমানা দেওয়া হয়, বিভিন্ন ট্রাফিক অপরাধে ২৬টি গাড়ি জব্দ করা হয় এবং পরোয়ানাভুক্ত ১৫টি গাড়ি আটক করা হয়েছে। একজনকে ট্রাফিক পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে।

এছাড়া মাদক, অ্যালকোহল ও ধারালো অস্ত্রসংক্রান্ত তিনটি ঘটনাও শনাক্ত করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফলে এই সময়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে, সব সময় বৈধ ইকামার কাগজপত্র সাথে রাখতে হবে।

Logo