Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে লটারি জিতে বিপুল অর্থ পেলেন প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:৫০

আমিরাতে লটারি জিতে বিপুল অর্থ পেলেন প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারির ড্রতে ১ লাখ দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী সবুজ মো. দেলোয়ার মুন্সি। ৩২ বছর বয়সী সবুজ গত সাড়ে সাত বছর ধরে আমিরাতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পেরে গত চার বছর ধরে এতে অংশ নিচ্ছিলেন। তবে সর্বশেষ সিরিজ ২৮৯-এর ড্রতে প্রথমবারের মতো বড় পুরস্কার জেতেন তিনি।

বিজয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত সবুজ জানিয়েছেন, পুরস্কারের অর্থ তিনি আমিরাতে নিজের দৈনন্দিন খরচ ও জীবনযাপনে কাজে লাগাবেন। একই ড্রতে আরো চারজন ১ লাখ দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে আরিফুজ্জামান শুভ নামে আরেক বাংলাদেশি এবং কেরালার তিন ভারতীয় নাগরিক রয়েছেন। ফলে পাঁচ বিজয়ীর মোট পুরস্কারের অর্থ দাঁড়িয়েছে ৫ লাখ দিরহাম।

এদিকে আগস্ট মাসে বিগ টিকিটের পক্ষ থেকে আরো বড় পুরস্কারের সুযোগ রাখা হয়েছে। এ মাসে মোট ২৬ জন বিজয়ী নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জিততে পারবেন। আগামী ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে একজন বিজয়ী ১ কোটি ৫০ লাখ দিরহামের প্রধান পুরস্কার পাবেন এবং আরো পাঁচজন পাবেন ১ লাখ দিরহাম করে। 

Logo