Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে প্রবাসী বাংলাদেশির এক লাখ দিরহাম পুরস্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৮

আমিরাতে প্রবাসী বাংলাদেশির এক লাখ দিরহাম পুরস্কার

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটের সর্বশেষ সিরিজে এক বাংলাদেশি প্রবাসী জিতেছেন এক লাখ দিরহাম। ৩২ বছর বয়সী সবুজ মো. দেলোয়ার মুনশি প্রায় সাড়ে সাত বছর ধরে ইউএইতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানার পর তিনি চার বছর ধরে নিয়মিত অংশ নিচ্ছিলেন। এবার একটি টিকিটেই তার ভাগ্য খুলে যায়।

সবুজ জানান, হঠাৎ পাওয়া এই পুরস্কার তার জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে। তিনি অর্থটি দৈনন্দিন খরচ এবং ইউএইতে জীবনযাপনের জন্য ব্যবহার করবেন। তার মতে, বিগ টিকিট এমন একটি উদ্যোগ, যা অংশগ্রহণকারীদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন দেখায়।

সিরিজ ২৮৯-এর এই ড্রতে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন। সবুজ ছাড়াও আরেক বাংলাদেশি আরিফুজ্জামান শুভ এবং ভারতের কেরালা থেকে আকিল চন্দ্রন আরপি, সাইদালাভি কারিওদান ভারিচালিল ও সরথ সাসিধারন প্রত্যেকে এক লাখ দিরহাম করে জিতেছেন। ফলে মোট পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ দিরহাম।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাসে আরো বড় পুরস্কারের সুযোগ থাকছে। ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে একজন বিজয়ী পাবেন ১৫ মিলিয়ন দিরহাম। একই দিনে আরো পাঁচজন বিজয়ী প্রত্যেকে এক লাখ দিরহাম করে পাবেন। এছাড়া আগস্ট মাসজুড়ে প্রতি সপ্তাহে ই-ড্রয়ের মাধ্যমে চারজন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন।

এবারের ড্রতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দ্য বিগ স্পিন প্রতিযোগিতা। আগস্টে টিকিট কিনলেই অংশগ্রহণকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হবেন। ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে তিনজনকে বাছাই করা হবে, যারা ৩ অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ এক মিলিয়ন দিরহাম জেতার সুযোগ পাবেন।

এছাড়া স্বপ্নের গাড়ি জেতার সুযোগও থাকছে। ৩ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ল্যান্ড রোভার ডিফেন্ডার বিজয়ীর নাম। আর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে নিসান প্যাট্রোল গাড়ির ড্র।

Logo