Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে বিপুল চাকরির সম্ভাবনা, তৈরি হচ্ছে ৪টি ইন্ডাস্ট্রিয়াল সিটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:০৪

ওমানে বিপুল চাকরির সম্ভাবনা, তৈরি হচ্ছে ৪টি ইন্ডাস্ট্রিয়াল সিটি

ওমানে শিল্পাঞ্চলীয় শহর তৈরির উদ্যোগ নেওয়ায় প্রবাসীদের চাকরি ও কাজের সুযোগ বাড়তে পারে দেশটিতে। ২০২৬ থেকে ২০৩০ সালের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনার আওতায় দেশটির চারটি এলাকায় নতুন চারটি ইন্ডাস্ট্রিয়াল সিটি গড়ে তোলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে পাবলিক এস্টাবলিশমেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস বা মাদায়েন। নতুন এই শিল্পনগরীগুলো গড়ে উঠবে নর্থ আল বাতিনাহর আল সুয়াইক, নর্থ আল শারকিয়াহর আল মুধাইবি, ধোফারের থুমরাইত এবং মুসান্দামের মুধাফফার এলাকায়।

কর্তৃপক্ষ বলছে, এসব এলাকায় আধুনিক অবকাঠামো ও সমন্বিত লজিস্টিক সেবা গড়ে তোলা হবে। একই সঙ্গে রাজধানী বা বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোর বাইরে বিভিন্ন গভর্নরেটে অর্থনৈতিক উন্নয়ন ছড়িয়ে দেওয়াও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।নতুন শিল্পনগরীগুলো বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ওমানিদের জন্য কর্মসংস্থান এবং বিশেষায়িত দক্ষ প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং পরিবেশবান্ধব উন্নয়ন করে দেশটির ভিশন ২০৪০ বাস্তবায়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Logo