বাহরাইনে পানি-বিদ্যুতের বিল নিয়ে বৈষম্যের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:৫০
বাহরাইনে সরকারি বাসাবাড়িতে বিদ্যুৎ ও পানির বিল নিয়ে বড় ধরনের অসামঞ্জস্যের অভিযোগ উঠেছে। একই ধরনের সরকারি আবাসনে কেন বিদ্যুৎ ও পানির ভিন্ন ভিন্ন বিল আসছে, তা তদন্ত করার দাবি জানানো হয়েছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, সরকারি আবাসনের বাসিন্দাদের বিল এবং একই এলাকার বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ভিলার বিলের মধ্যে কখনো কখনো চোখে পড়ার মতো পার্থক্য দেখা যাচ্ছে। এ কারণে বিদ্যুৎ ও পানির ব্যবহার, মিটার ব্যবস্থা এবং বিল তৈরির পদ্ধতি ঠিকভাবে কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে একই ধরনের বাসাবাড়িতে বসবাস করেও যদি কারো বিল অস্বাভাবিকভাবে বেশি আসে, তাহলে এর পেছনে মিটার রিডিং, সংযোগ ব্যবস্থা কিংবা অন্য কোনো কারিগরি সমস্যার ভূমিকা আছে কিনা, সেটি পরিষ্কার করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই পার্থক্যের কারণ খুঁজে বের করে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কারণ সরকারি আবাসনে বসবাসকারী পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও পানির বিলের স্বচ্ছতা শুধু আর্থিক বিষয় নয়, এটি সরকারি সেবার ওপর মানুষের আস্থার সঙ্গেও জড়িত।
logo-1-1740906910.png)