Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানের কৃষি ভিসা বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৯

ওমানের কৃষি ভিসা বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘ওমান কৃষি শ্রমিক নিয়োগ’ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিভিন্ন পেজ ও গ্রুপে দাবি করা হচ্ছে, ওমান সরকার কৃষি শ্রমিক নিয়োগ দিচ্ছে এবং সহজে ভিসা পাওয়া যাচ্ছে। এ ধরনের প্রচারণা নিয়ে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস ১৩ আগস্ট একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ওমান সরকার কৃষি শ্রমিক নিয়োগের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। বাংলাদেশ দূতাবাস, মাসকাটও এ বিষয়ে কোনো সরকারি যোগাযোগ পায়নি। ফলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এসব বিজ্ঞাপন সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক।

দূতাবাস জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও ভুয়া এজেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমান কৃষি শ্রমিক চাই’, ‘ভিসা পাওয়া যাচ্ছে’ ইত্যাদি শিরোনামে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিচ্ছে। এসব বিজ্ঞাপন দেখে কেউ যেন প্রতারিত না হন। ভিসা সংক্রান্ত সব প্রক্রিয়া কেবল সরকারি নিয়মে সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বা বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। ব্যক্তিগত এজেন্ট বা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতি ও প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডও এই বিজ্ঞপ্তিটি শেয়ার করে জানিয়েছে, ওমান সরকার কৃষি শ্রমিক নিয়োগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাই এ ধরনের ভুয়া বিজ্ঞাপন দেখে কেউ যেন ভিসার জন্য অর্থ প্রদান না করেন।

Logo