কুয়েতে ইকামা নিয়ম ভঙ্গ, এক বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৫৫
কুয়েতে ১৬ বছর ধরে নিখোঁজ এবং আবাসন আইন লঙ্ঘনের তালিকায় থাকা এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, কুয়েতের বায়ান এলাকায় নিয়মিত টহলের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ তার হাতে একটি ব্যাগ দেখতে পায় এবং সেটিতে মদজাতীয় কোনো পদার্থ থাকতে পারে বলে সন্দেহ করে তাকে থামতে নির্দেশ দেয়। কিন্তু পুলিশের নির্দেশ পেয়ে ওই ব্যক্তি পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, কেন তিনি পালানোর চেষ্টা করেছিলেন- এ বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
তিনি পুলিশকে জানান, তার সিভিল আইডি বাসায় রয়েছে। এরপর তার পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হয়। আর সেখানেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি গত ১৬ বছর ধরে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ছিলেন এবং একই সঙ্গে কুয়েতের আবাসন আইন লঙ্ঘনের রেকর্ডও ছিল।
অর্থাৎ দীর্ঘ ১৬ বছর ধরে তিনি কর্তৃপক্ষের নথিতে নিখোঁজ ও রেসিডেন্সি আইন ভঙ্গকারী হিসেবে ছিলেন। গ্রেপ্তারের পর ওই বাংলাদেশি প্রবাসীকে কুয়েতের প্রশাসনিক বহিষ্কার বিভাগে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে
logo-1-1740906910.png)