সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের জন্য নতুন জরিমানার নিয়ম ঘোষণা করেছে। দেশটির আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস অথরিটি (আইসিপি) জানিয়েছে, বিদেশি নাগরিকরা ভিসার অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে প্রতিদিন ৫০ দিরহাম জরিমানা দিতে হবে।
এই জরিমানা দুই ধরনের পরিস্থিতিতে প্রযোজ্য হবে। প্রথমত, ভিসাধারীর অনুমোদিত অবস্থানকাল শেষ হয়ে গেলে এবং দ্বিতীয়ত, প্রবেশ ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে। উভয় ক্ষেত্রেই প্রতিদিনের জরিমানার পরিমাণ একই, ৫০ দিরহাম।
বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতিদিনের এই জরিমানা প্রায় ১৮ হাজার ৫৪২ নাইরা সমান। অর্থাৎ, কেউ যদি এক সপ্তাহ অতিরিক্ত অবস্থান করেন, তবে তাকে ৩৫০ দিরহাম বা প্রায় ১ লাখ ৩০ হাজার নাইরা জরিমানা দিতে হবে। এর সঙ্গে প্রশাসনিক ফি যোগ হলে জরিমানার পরিমাণ আরো বাড়তে পারে।
ইউএই বিশ্বের অন্যতম কঠোরভাবে নজরদারিকৃত অভিবাসন ব্যবস্থা পরিচালনা করে। তাই ভিসার মেয়াদ অতিক্রম করলে শুধু আর্থিক জরিমানাই নয়, বরং বহিষ্কার এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তিও হতে পারে।
আইসিপি তাদের সার্ভিস ফাইনস বিভাগে এই তথ্য প্রকাশ করেছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের প্রতিদিনের জরিমানা দিতে হবে।
এই ঘোষণার ফলে আফ্রিকান দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যারা ইউএই ভ্রমণের পরিকল্পনা করছেন বা ইতিমধ্যেই অবস্থান করছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
বিশেষজ্ঞরা বলছেন, ইউএই সরকারের এই পদক্ষেপ অভিবাসন ব্যবস্থাকে আরো কঠোর করবে। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন বা অবস্থানকাল সমন্বয় করার প্রয়োজনীয়তা আরো বাড়বে।
logo-1-1740906910.png)