কুয়েতে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় নতুন পরিবর্তন আসছে। চালক ও পথচারীদের সিগন্যাল পরিবর্তনের আগে সতর্ক করতে চালু করা হয়েছে ‘ট্রাফিক লাইট প্রি-অ্যালার্ট সিস্টেম। নতুন এই ব্যবস্থায় সিগন্যালের রং পরিবর্তনের আগে আগাম সতর্কবার্তা দেওয়া হবে, যাতে চালকরা হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে নিরাপদভাবে গাড়ি চালানো বা থামানোর প্রস্তুতি নিতে পারেন।
এই সিস্টেমে মূলত দুই ধরনের সতর্কতা থাকবে। রেড লাইট অ্যালার্ট চালকদের সামনে সিগন্যাল পরিবর্তনের বিষয়ে আগাম সতর্ক করবে, আর গ্রিন লাইট অ্যালার্টের মাধ্যমে চালকদের ধীরে ধীরে গতি কমিয়ে নিরাপদে থামার জন্য প্রস্তুত হতে বলা হবে।
কর্তৃপক্ষের মতে, সিগন্যাল পরিবর্তনের আগে পর্যাপ্ত সময় পাওয়ায় চালক ও পথচারীরা আরো সতর্কভাবে প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর ফলে হঠাৎ ব্রেক করা, সিগন্যাল নিয়ে বিভ্রান্তি এবং মোড় বা ইন্টারসেকশনে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও বাড়বে।
logo-1-1740906910.png)